ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রথমবার বড়পর্দায় আল্পনা ফারিয়া

ads

অভিনেত্রী আল্পনা ফারিয়া প্রথমবার বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন। আজ (২ নভেম্বর) বন্ধন বিশ্বাসের সরকারি অনুদানের নির্মিতব্য ছবি ‘ছায়াবৃক্ষ’ – এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আসছে ৫ নভেম্বর চট্টগ্রামে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।


ফারিয়া ছবিটি সম্পর্কে বলেন, ছবিতে আমি চা বাগানের একজন কর্মজীবী নারীর চরিত্রে অভিনয় করছি। আমার বড় বোনের চরিত্রে থাকছেন অপু বিশ্বাস। আমার চরিত্রের নাম রঙ্গিলা। প্রথমবার ছবিতে কাজ করতে যাচ্ছি। ভালো লাগছে।


অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় ‘ছায়াবৃক্ষ’ ছবিতে জুটি বাঁধছেন নিরব ও অপু বিশ্বাস। এ ছবিতে আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করছেন ইমন সাহা এবং কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন তানভীর আহমেদ সিডনি।


উল্লেখ্য, আল্পনা ফারিয়া প্রায় পাঁচ বছর ধরে শোবিজে কাজ করছেন। নিয়মিত নাটকে অভিনয় করছেন। তিনি ‘শব্দ নাট্যচর্চা কেন্দ্র’ শীর্ষক নাট্যদলের সাথে যুক্ত আছেন।

ads
ads
ads

Our Facebook Page